
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান হেরোইন-সহ আহমেদ আফনান অরফে হযরত (২০) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে হেরোইন-২৩৮ গ্রাম উদ্ধার করান হয়।
বুধবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদকারবারি আহমেদ আফনান অরফে হযরত, সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মৃত ইসরাফিলের ছেলে।
বুধবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।