
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) দিনগত রাত সোয়া ১২টায় মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি রাকিব হাসান (৪০), সে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জমিরুল ইসলাম।
তিনি জানান, আসামি রাকিব হাসান (ডিএমপি) ঢাকার শাহবাগ থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বুধবার রাতে মাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি রাকিব তার বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১২টায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামি রাকিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।#