
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সভাপতি দৈনিক- সমকাল ও ভোরের দর্পণ পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি মোঃ ওহেদুল ইসলাম মিলনের বড় বোন মাজেদা বেগম মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি. . .রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২বছর। এক কন্যা সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তিনি কয়েকদিন ধরে শারিরীক নানান জটিলতায় ভূগছিলেন। আজ মঙ্গলবার বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, দপ্তর সম্পাদক শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি হারুনূর রশিদ, সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এসএম সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহমান প্রমূখ।