
লালপুর প্রতিনিধি ( নাটোর)
লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। ২রা নভেম্বর ( বুধবার) কর্মী সমাবেশে প্রধান অতিথি: লালপুর বাগাতিপাড়ার গর্ব রাকসুর সাবেক এ.জি.এস নাটোর-১ আসনের সাবেক সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ ৷ বিশেষ অতিথি লালপুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আফতাব হোসেন ঝুলফু ভাই, লালপুর উপজেলার সাবেক সাংগঠিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বপন,আওয়ামী লীগ নেতা মোঃ আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম মাষ্টার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিল্টন হোসেন, মোঃ নাজমুল হোসেন সহ আরো অনেকে। সাবেক এমপি কালাম বলেন বিএনপি জামায়াত চক্র আবার দেশের ভিতর নৈরাজ্য করার চেষ্টা করছে,তাদের এসব নৈরাজ্যের বিরদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে দেশের ভিতর তারা আবারও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে,মানুষের জানমালের ক্ষতি সাধন করতে থাকবে। কর্মী সমাবেশের শেষে দলকে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।