
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে বক্তৃতা প্রতিযোগিতায় চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্যারিমোহন লাইব্রেরী চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'একুশে পরিষদ নওগাঁ' এর আয়োজন করেন।
বক্তৃতা প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মামুন সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি এমএম রাসেলসহ প্রমুখ।
চূড়ান্ত পর্বে দুই দলে মোট ২৭জন শিক্ষার্থী অংশ নেবে। এর আগে ১৩ অক্টোবর প্রতিযোগীতা শুরু হলে ১৪টি স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
সংগঠনের সহ-সভাপতি এমএম রাসেল বলেন, ১৯৬৯ সালের ১৫ই ফেব্রæয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যার শিকার হন। গণ-অভ্যুত্থান যাদের বীরত্বসূচক আত্মদানে সফল হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক তাঁদের অন্যতম। যার আত্মদানের কাহিনী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে 'একুশে পরিষদ নওগাঁ' শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে এই বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্ঠানে শেষে বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।