মোঃ কামরুজ্জামান, বাগেরহাট,প্রতিনিধি ।।
শেষ মুহূর্তে র্ গনসংযোগ ও লিফলেট বিতরণ করে ব্যস্ত সময় পার করেছেন বাগেরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রাথী শেখ হেলাল উদ্দিন এমপি। সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট-১ আসনের মোল্লাহাট-চিতলমারী ও ফকিরহাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করে ব্যাপক গণসংযোগের পাশাপাশি নেতার্মীদের দিকনির্দেশনা দিতে বৈঠক করেন।
বৃহস্পতিবার শেষ বিকালে চিতলমারী দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
অপরদিকে, বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় দিনভর বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম কচুয়া উপজেলায়ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
বাগেরহাট-৩ আসনের নৌকার প্রার্থী উপমন্ত্রী হাবিবুন নাহার বিকালে রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিকালে মোরেলগঞ্জ পৌরসভার আজিজ মেমোরিয়াল বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী জনসভাসহ দিনভর মোড়েলগঞ্জ ও শরণখোলার ব্যাপক গণসংযোগ করেন। একই আসনে বিএনএম প্রার্থী রেজাউল আসলাম রাজু শরণখোলা উপজেলায় ও তৃর্ণমূল বিএনপি প্রার্থী লুৎফন নাহার রিক্তা মোরেলগঞ্জ হোগলাপাশা ও বনগ্রাম গণসংযোগ করেন।