
শেরপুরপ্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাত শতাধিক কলা গাছসহ অন্যান্য প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ ফেব্রুয়ারী দিনে ও রাতে ২৫ শতাংশ জমির ফলন যুক্ত কলা আরও কিছু অন্য গাছ কেটে ফেলা হয়। ঘটনাটি ঘটেছে পৌরসভার কলাকান্দা মহল্লায়। এতে করে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে কলা বাগানের মালিক বাবু মিয়া মিয়া জানায়। এই বিষয়ে বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী থানায় প্রতিপক্ষ রেজাউল করিম ফাক্কু, মজিবর রহমান, লাল, আলমাছ আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, শ্রীবরদী পৌরসভার কলাকান্দা মহল্লার সাফিজল ওরফে নুনু মিয়ার ছেলে বাবু মিয়া বছর খানেক আগে একই মহল্লার আব্দুল হালিমের নিকট থেকে ২৫ শতাংশ জমি তিন বছর চুক্তিতে ইজারা নিয়ে কলা বাগান করে। গত বুধবার রাতে ও দিনের বেলায় ওই জমিতে রোপনকৃত কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতেকরে ওই কলা বাগানের মালিক বাবু মিয়া প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। কলার ছড়ি গাছে থাকতেই ১০০টি গাছের ছড়ি চারশত টাকা করে অগ্রিম বিক্রি করা হয়েছে।অনেক টাকা খরচ করে শ্রম, সময় ব্যয় করে কলা গাছে কলা আসা অবস্থায় এভাবে কেটে ফেলায় তিনি এখন দিশেহারা -বলে জানান বাবু মিয়া। আমি গরীব মানুষ এতবড় ক্ষতিতে বউ বাচ্চা নিয়ে দিশেহারা হয়ে পরেছি। এলাকাবাসি জানিয়েছে জমি বন্দক নিয়ে অমানুষিক পরিশ্রম করে বাবু গাছ গুলো লাগিয়েছে। এভাবে প্রতিপক্ষরা ফলন্ত গাছ কেঁটে ফেলায় এলাকায় ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেছেন মামলা রজু হয়েছে, বিষয়টি অমানবিক এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।