শেরপুর প্রতিনিধি :
সরকার আমদানি নিষিদ্ধ ৭৫ বোতল ভারতীয় মদসহ
শেরপুরের নালিতাবাড়ীতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।