
এম, এ কাশেম চট্টগ্রাম থেকে :: আগামীকাল ১৭ জুন )সোমবার) পবিত্র ঈদুল আজহা। গত বৃহস্পতিবার ছিলো ঈদের আগে শেষ সরকারি কর্মদিবস। তার একদিন আগে বন্ধ হয়ে যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও। তাই বৃহস্পতিবার থেকে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগর ছেড়েছেন অনেকেই। এতে ফাঁকা হতে শুরু করেছে নগরী। নগরীর রাস্তাঘাট অনেকটা ফাঁকা। সড়কে কম চলছে যানবাহন।
স্ত্রী-সন্তান নিয়ে নগরীতে বাস করেন এমন দু'চার জনের সাথে আলাপ কালে জানা যায়, চাকরির সুবাধে ছেলে-মেয়ে নিয়ে নগরীতেই থাকেন তারা।
কিন্তু, গ্রামের বাড়িতে মা-বাবা থাকায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে গ্রামে যাচ্ছেন তারা।
বাড়ি ফেরার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বাবা-মা গ্রামের বাড়িতে থাকেন। তাই প্রতিটি ঈদ মা-বাবার সাথে গ্রামের বাড়িতে করার চেষ্টা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছুটি শুরু হওয়ায় স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে শনিবার বিকেলে তারা বাড়িতে ফিরে যান। যাওয়ার পথে বড় ধরনের কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে, কিছু কিছু জায়গায় সড়কের পাশে গরুর হাট বসায় যানজটে পড়তে হয়েছে বলে ও তারা ফোনকলের আলাপ কালে জানান।
শুধু ওই রকম দু'চার জন-ই নন আরো কয়েকজন ও তা জানান।
বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় নাড়ির টানে এখন নগর ছেড়ে গ্রামে যাচ্ছেন তাদের মতো হাজার হাজার নগরবাসী। আর তাতে ফাঁকা হতে শুরু করেছে নগরী। এতে সড়কে কম চলছে যানবাহন।
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমে এসেছে যানবাহন।
তবে, ভিড় বেড়েছে বাস ষ্টান্ড, লঞ্চ-স্টিমার ঘাট এবং রেল স্টেশনে।
গতকাল শনিবার (১৫ জুন) নগরীর বিভিন্ন বাস ষ্টান্ড, লঞ্চ-স্টিমার ঘাট এবং রেল স্টেশনে গিয়ে দেখা যায়, সবখানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে সবাই ছুটছে বাড়ির পানে। যাত্রীর চাপ থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে।
যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের চেয়ে এখন টিকিট প্রতি ৫০ থকে ১০০ টাকা। ক্ষেত্র বিশেষ তার চেয়েও বেশি ভাড়া আদায় করছেন বাস কাউন্টার গুলো।
নগরীর নতুন ব্রিজ এলাকা, অলংকার মোড়, কদমতলি বাস ষ্টান্ড গুলোতে ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সুযোগ নিয়েছে সিএনজি ট্যাক্সি গুলো ও। এসব গাড়িতেও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন ড্রাইভাররা।
তবে, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টার গুলোতে দায়িত্বে থাকারা।