
এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় দিবসে দায়সারা বক্তব্য দিয়ে তিনি বলেন উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা রেখেছে সমবায় এ বক্তব্যের জেরে সাংবাদিকরা সভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।
শনিবার (৪ নভেম্বর) উপজেলার খরকা হল রুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ সমবায়ী বৃন্দের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এসব কথা বলেন।
উপজেলা সমবায় কর্মকর্তার বক্তব্যে স্থানীয় কয়েকটি সমবায়ের অনিয়ম নিয়ে কোন ব্যবস্থাগ্রহনের ইতিবাচক বক্তব্য না দেয়ায় মির্জা হুমায়ুন কবির, জুলফিকার বাবলু, আকন্দ সোহাগ, মোহাম্মদ শাহীন, এম আর সাইফুল, আল্পনা ও বজলুর রহমান খানসহ বেশ কয়েকজন সাংবাদিক আলোচনা সভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।
Show quoted text