
গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সহিংসতামুক্ত রাজনৈতিক,সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি গঠনের লক্ষ্যে মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা পিএফজির আয়োজনে স্থানীয় বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পিএফজির এম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, পিএফজি উপজেলা কমিটির সদস্য রেবেকা সরেন, আঙ্গুরী বেগম প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন পিএফজি উপজেলা কমিটির সদস্য সাংবাদিক মোঃ আইনুল হোসেন, বরুন মজুমদার, সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মন্ডল, বিএনপি নেতা সারোয়ার হোসেন, কামাল হোসেন, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া, হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডলসহ এলাকার শতাধিক সাধারণ লোকজ