
খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে বিক্রির সময় ৫ বোতল ফেনসিডিলসহ জীবন খান (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সে সান্তাহার বাঁশহাটি (নাহিদ চালকলের সামনে) এর বাসিন্দা শফিক খানের ছেলে। গত বৃহস্পতিবার (১৯জানুয়ারি) বিকেলে বশিপুর হামীম ফিলিং স্টেশনের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফাঁড়ির উপ পরিদর্শক রাকিব হোসেন বাদি হয়ে রাতে মাদক আইনে থানায় একটি মামলা হয়।
পুলিশ জানায়, গত বৃগস্পতিবার বিকেলে সাস্তাহার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান কালে জানতে পারেন বশিপুর হামীম ফিলিং স্টেশনের সামনে রাস্তা মাদক বিক্রি হচ্ছে। সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জীবন খানকে আটক করার পর তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। শুক্রবার আসামী জীবন খানকে আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।
#