
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে বাড়ির দরজার তালা ভেঙ্গে আবারো মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে পোওতা টিকরীপাড়া মিলনের বাড়ি থেকে ডিসকোভার ১২৫সিসি মোটসাইকেলটি চুরি যায়। এর ২০ দিন আগে আরো দুইটি মোটরসাইকেল চুরি গেলেও পুলিশ চোর শনাক্ত কিংবা মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। পরপর মোটরসাইকেল চুরির ঘটনায় মালিকরা আতংকিত হয়ে পড়েছে।
প্রাপ্ততথ্যে জানাযায়, আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় গত ১৯ নভেম্বর সন্ধ্যায় রথবাড়ি এলাকার একটি বাসার সামনে থেকে সিয়াম হোসেন নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি যায়। এর ১৪ দিনের ব্যবধানে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চা-বাগান এলাকায় বাসার সামনে থেকে ইফতিয়র নামের অপর এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি যায়। এরপর গত ৫ ডিসেম্বর রাতে পোওতা টিকরীপাড়ার মিলন হোসেন নামের আরো এক ব্যক্তির বাড়ির ভিতর থেকে ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চোরেরা দরজার তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। সান্তাহার এলাকায় পরপর তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ চোর শনাক্ত কিংবা মোটরসাইলেক উদ্ধার করতে পারেনি। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার তৎপরতা চলছে।