খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারের ব্যস্ততম এলাকায় নিউ লোহান ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গত শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে সান্তাহার জনবহুল ব্যস্ততম ২নং রেলগেট বচতলী এলাকায় এ চুরির ঘটনা।
এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফ*াড়িতে একটি লিখিত অভিযোগ দেয়া হলেও কোন চোর সনাক্ত কিংবা মালামাল উদ্ধার সম্ভব হয়নি। সান্তাহার পৌরসভা এলাকায় সার্বক্ষনিক পুলিশ টহলের মাঝে এই চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছে।
সান্তাহারের নিউ লোহান ফার্মেসীর মালিক নাজমুল হুদা তার পুলিশে দেয়া লিখিত অভিযোগে জানাযায়, গত শনিবার সারা দিন বেচাকেনা শেষে রাতে দোকান ঘর বন্ধা করে তিনি বাসায় যান। পরদিন গত রোববার সকালে দোকান ঘর খুলতে এসে দেখতে পান তার দোকান ঘরের ছাউনির টিন কেটে সিলিং ভেঙ্গে চোরেরা দোকান
ঘরে ঢুকে ক্যাশবাক্স্রে রাখা ৮৫ হাজার টাকা ও ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর ঔষধসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আলমাস হোসেন জানান চোর সনাক্তসহ মালামাল উদ্ধারে অভিযান চলছে।