
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে মশা মারার কয়েলের আগুনে দগ্ধ হয়ে আলেফ উদ্দিন (৮০) নামের রেলওয়ে অবসরপ্রাপ্ত টিটিই মারা গেছেন। গত শনিবার (২৪ মার্চ) রাত ১১ টায় তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যায়।
পারিবারিক সুত্রে জানাযায়, গত শনিবার বেলা ১১ টায় অবসরপ্রাপ্ত রেলওয়ে টিটিই আলেফ উদ্দিন তার হার্ভে বিদ্যালয় সংলগ্ন বাসায় মশা মারার কয়েক জ¦ালিয়ে পত্রিকা পড়ছিলেন। অসাবধানতা বসত: পত্রিকারকাটির একটি পাতা কয়েলের উপড় পড়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে তার পড়নের লুঙ্গি জামাসহ শরীরের আগুন লেগে দগ্ধ হয়। তাকে প্রথমে নওগাঁ সদরে ও পরে ঢাকা বার্ণ হাসপাতালে নেয়ার পথে রাত ১১ টায় মারা যায়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়নি বলে উপ পরিদর্শক রকিব হোসেন জানান।
#