
বুলবুল আহমেদ,নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বিকেল ৩ টা ৩০ মিনিটে সান্তাহার আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে আরম্ভ হয় “সান্তাহার পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২" এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে সান্তাহার পৌরসভার ১নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ড ফুটবল টিম। খেলায় ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে ১(এক) নম্বর ওয়ার্ড বিজয়ী হয়।
গত ১৪ অক্টোবর ২০২২ এ সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু-এর সভাপতিত্বে শুরু হয় “সান্তাহার পৌর গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২২"। সান্তাহার পৌরসভার ৯(নয়)টি ওয়ার্ডের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডের খেলোয়াড় নিয়ে গঠিত হয় নয়টি ওয়ার্ডের ফুটবল টিম। প্রতিটি ওয়ার্ডের টিমগুলো পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে পার্যায়ক্রমে এগিয়ে আসার মাধ্য দিয়ে ফাইনালে প্রতিযোগিতা করে ১নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ড। ৯০(নব্বই) মিনিটের ফাইনাল খেলায় ফলাফল ০-০ গোল থাকলে পরবর্তীতে ট্রাইবেকারে ১-০ গোলে জয়লাভ করে ১(এক) নম্বর ওয়ার্ড।
ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান (রাজু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার পরিদর্শক মোঃ রেজাউল করিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ সহ আরও অনেকে।
উক্ত সময় অতিথিদের হাত থেকে বিজয়ী দলের পুরস্কার গ্রহণ করে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর আলম ও দল অধিনায়ক মোঃ আকাশ হোসেন এবং রানার্স আপ এর পুরস্কার গ্রহণ করেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির বাদশা ও দল অধিনায়ক জাহেদ।