
জামালপুর প্রতিনিধি :
ঈদুল আযহার দিন সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলা শাখা।
মঙ্গলবার (১১ জুলাই) বাদ যোহর মেলান্দহ বড় মসজিদ গেইটে এ সমাবশে অনুষ্ঠিত হয়।
বড় মসজিদ গেইট থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বড় মসজিদ গেইটে এসে শেষ হয়। প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসলমান মিছিলে অংশ গ্রহণ করে। এ সময় সুইডেন বিরোধী বিভিন্ন স্লোগান ও নারায়ে তকবির ধ্বনীতে বিক্ষোভ করেন ইত্তেফাকুল ওলামা মেলান্দহ শাখার নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা জামালপুর জেলার সভাপতি মাওলানা মুফতি শামছুদ্দিন, সহ-সভাপতি আমানুল্লাহ কাসেমী।
ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সোলাইমান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলার সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ আল হুসাইনী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, কোরআন শিক্ষা সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
সমাবেশে মুসলিম উম্মার শান্তি কামনা করে ও সুইডেনে কোরআন পোড়ানোর অভিযুক্তদের৷ দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সভাপতি মাওলানা মো. রুহুল আমীন। #