
হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর- এ আলমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, কনক কুমার গোস্বামী, ইব্রাহিম খলিলুল্ল্যাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাজেদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সভায় জুয়া, মাদক, সন্ত্রাস, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।