
এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট চট্টগ্রামের মীরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য বাবু সুমন শর্মা কে মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব মনোনীত করায় বিভিন্ন নের্তৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ সম্পাদক, গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
নব গঠিত মীরসরাই উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর সদস্য সচিব বাবু সুমন শর্মা নুরুল আমিন চেয়ারম্যান সহ অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।