আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি
দূর্যোগে আগাম সতর্ক বার্তা সবার জন্য কার্য্য ব্যবস্থা এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভালুকা সরকারী কলেজ মাঠে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ছাড়াও অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করা হয়। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, প্রভাষক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির সহ অন্যরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিনির্বাপক বিষয়ক একটি মহড়া প্রদর্শন করে।