মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি,
দিনাজপুরের ফুলবাড়ীতে শাহী বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ।
জানা গেছে নিহত শিক্ষার্থীর নাম শিফা বয়স ১০ বছর সে শিক্ষার্থী ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তো।
নিহত শিক্ষার্থী উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুলের,ও রিক্তা বেগম এর মেয়ে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে
আজ সকাল ৭টায়া মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ফুলবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সড়ক ফাঁকা থাকায় বেপরোয়াভাবে বাসটি এসে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়।
পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, বিক্ষুব্ধ জনতাকে দাবীদাবা মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান আলোচনা সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ,
ঘাতক বাসটি থানায় আটক রয়েছে,আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।