• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মান্দায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, চোখে পড়ার মতো নারী ভোটারদের উপস্থিতি খণ্ডিত বক্তব্য প্রচার: মান্দা উপজেলা বিএনপি সম্পাদকের সংবাদ সম্মেলন নওগাঁয় ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর সময় যুবকের কারাদণ্ড নেত্রকোণায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয় টানা ছুটিতে ভোট উৎসবের আমেজে রাজশাহী, শান্তিপূর্ণ ভোটের আশ্বাস বিভাগীয় কমিশনারের রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

খণ্ডিত বক্তব্য প্রচার: মান্দা উপজেলা বিএনপি সম্পাদকের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে উপজেলার সতীহাট বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, সম্প্রতি তার একটি বক্তব্য আংশিকভাবে কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বক্তব্যের খণ্ডিত ও সম্পাদিত অংশ প্রচার করে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করারও চেষ্টা করা হচ্ছে।
এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্য যাচাই করার জন্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category