• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

টাইাঙ্গলকে উড়িয়ে দিল নেত্রকোনা, ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়

দিনকাল বিডি / ২৭২১ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি:
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক নেত্রকোনা জেলা দল দুর্দান্ত নৈপুণ্যে ৪-১ গোলের ব্যবধানে টাইাঙ্গল জেলা দলকে হারিয়ে দারুণ জয় অর্জন করে।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। এছাড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতায় ছিল নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

রোমাঞ্চকর এ খেলায় স্বাগতিক দলের দাপুটে খেলা ও টানা আক্রমণে উল্লাসে মুখর হয়ে ওঠে দর্শকপূর্ণ স্টেডিয়াম। বিজয়ের আনন্দে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে বইতে থাকে উচ্ছ্বাসের জোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category