• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

বাঘায় জাপার সম্মেলন উপজেলায় মহিদুল- সাদেকুল, পৌরসভায় রাজ্জাক-সুলতান নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ২৮৬০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা উপজেলা শাখা ও বাঘা পৌর শাখা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরে কমিটির নাম থোষনা করা হয়।
উপজেলায় সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম নির্বাচিত হয়েছেন। বাঘা পৌর সভায় আবদুর রাজ্জাক সভাপতি, সুলতান আহমেদ সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, চারঘাট উপজেলার জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, বাঘা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাবুল ইসলাম, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম বাদশা বরুন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
পরে বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সম্মেলনে বাঘা উপজেলা শাখা জাতীয় পাটির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম নির্বাচিত হয়েছেন। বাঘা পৌর শাখা জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category