• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নবাগত ইউএনও উপস্থিত সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু,সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ,যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হোসেন, সদস্য গৌতম কুমার মহন্ত,মহাদেবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন এবং মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন প্রমুখ।
সভায় সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন,ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন,পোস্ট অফিসের প্রাচীর অপসারণ করে গোলচত্বর বা ওভারব্রিজ নির্মাণ, আন্ডারপাস তৈরি এবং জিয়া শিশু পার্কের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি জানান। এছাড়া আত্রাই নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা, বেইলী ব্রিজ সংস্কার, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উন্নয়ন, হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ জনগুরুত্বপূর্ণ নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
সাংবাদিকদের কথা শোনার পর ইউএনও মানজুরা মুশাররফ মহাদেবপুরের জনভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বিদায়ী ইউএনও মো. আরিফুজ্জামানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ৩৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মানজুরা মুশাররফ এর আগে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার, রাজশাহীর চারঘাটে সহকারী কমিশনার (ভূমি) এবং বরিশাল সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভায় উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category