খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দৈনিক পাইকারি মাছ বাজার (আড়ৎ) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২জুন) সকাল ৬টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদের জায়গায় ১০টি মাছের আড়তের সুসজ্জিত সেড নির্মান শেষে এই দৈনিক মাছের বাজার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে পাইকার ও আড়ৎদারদের নিয়ে এক আলোচনা সভা আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও বাসস্ট্যান্ড পাইকারি মাছ বাজার সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল হামিম বাবু, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উজ্জল সরকার, শ্রমিক নেতা পিন্টু, রংপুরের মাছ ব্যবসায়ী মকলেছার রহমান, নুর ইসলাম, চাপাইনবাবগঞ্জের সাজেদুল ইসলাম, আড়ৎদার নওগাঁর ফরিদুল ইসলাম, হারুনুর রশিদ ভোলা, মাসুদ রানা, জুয়েল, বুলবুল প্রমুখ। উদ্বোধনী দিনে ১০টি মাছের আড়ৎ থেকে ৬ লক্ষাধিক টাকার অধিক মাছ কেনাবেচা হয় বলে সংশ্লিষ্টরা জানান।