• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছে গৃহবধুর মৃত্যু!

দিনকাল বিডি ২৪ / ২৫৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় ঝড়ে ভেঙেপড়া নারিকেল গাছ মাথায় পড়ে ফাইমা বেগম (৪০) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।
হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঝড়ে গৃহবধুর নিজ বাড়িতে দেওয়া একদিকের বুনের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে। গৃহবধুর স্বামী সাবাজ আলী বলেন,তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান সাবাজ আলী । তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান।
আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান,২০মিনিটের ঘুর্নিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে বলে জানান। উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,খবর পেয়ে নিহতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category