• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুর-৩ আসনে শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

দিনকাল বিডি ২৪ / ৩০২ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে
এ.ডি.এম শহিদুল ইসলামকে নৌকা প্রতীকে
দলীয় মনোনয়ন দেয়ায় ঝিনাইগাতী উপজেলা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক আমতলা থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।

এর আগে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা
আ’লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন, ডাক্তার কামাল হোসেন, উপজেলা

আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আ’লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক, তাতী লীগের সভাপতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফকির সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী সহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। শেরপুর-৩

(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এ.ডি.এম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বক্তারা বঙ্গবন্ধুর কন্যা, প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, গত এক যুগ পর এই প্রথম উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এক কাতারে এসে সভা ও আনন্দ মিছিল করে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য সহ ২৩ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এদের মধ্যে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category