বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বে- আইনীভাবে বসতবাড়িতে ঢুকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। কচুয়া স্টীল ব্রীজ সংলগ্ন লাল মিয়ার বসত বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা ০৭ টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনা ভুক্তভোগী লাল মিয়ার মেয়ে পপি আক্তার বাদি হয়ে পাশ্ববর্তী হাসান মাস্টারকে প্রধান আসামী করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, লাল মিয়ার বাড়িতে প্রতিবেশী হাসান মাস্টারের মুরগি যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।এ ঘটনায় স্থানীয় হাসান মাস্টার, জাহিদুল,ওবায়দুল,সাইফুল,অয়ন,বাচ্চু শিকদার সহ ৪০/৫০ জন সন্ত্রাসী লাল মিয়াকে রাস্তায় পেয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে রাস্তার পার্শ্বে ফেলে রাখে।
পরবর্তীতে তারা লাল মিয়ার ঘরের গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র (শোকেস, ড্রেসিং টেবিল, প্লাস্টিকের চেয়ার, আলনা, পানির ফিল্টার) সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।এবং দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৭৫ হাজার নগদ অর্থ নিয়ে যায় বলে জানা গেছে। হামলাকারীদের হামলায় লাল মিয়ার স্ত্রী ও দুই মেয়েসহ তিনজনকে দেশীয় অস্ত্র লাঠি,দা,লোহার রট দিয়ে গুরুতর আহত করে। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহাসীন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।