• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

সুন্দরগঞ্জে ধানক্ষেতে ঘর তুলে জমি দখলের চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামে জমি বিক্রির ৫১ বছর পর জমিদাতার ওয়ারিশগণ উঠতি ধানক্ষেতে ঘর তুুলে এবং গাছের চারা রোপন করে জমি জবর দখলের চেষ্টা করছে। এনিয়ে জমির মালিক মো. শাহজাহান আলী গাইবান্ধার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৮৯৮ এর ১৪৪/১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ বিচারক উপজেলা সহকারি কমিশনার ভুমি ও থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। বৃহস্পতিবার স্থানীয় তহশীলদার সরেজমিন তদন্ত করেন। বিষয়টি নিয়ে এলাকায় দারুন সমালোচনা ঝড় উঠেছে এবং চাপা উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ১৯৭৩ সালে ওই গ্রামের আব্দুল জব্বার ৯৯০৯ নং দলিলমুলে ৫১ শতক জমি খুজিয়া মামুদ ব্যাপারীর নিকট বিক্রি করে। এরপর খুজিয়া মামুদ ব্যাপারী তার নামে খারিজ করে দীর্ঘদিন হতে জমি ভোগ দখল করে আসছে। তিনি মৃত্যুর পর তার ওয়ারিশ শাহজাহান আলী ভোগ দখল করছে। বিগত ৫১ বছর পর হঠাৎ করে আব্দুল জব্বারের ভাগি শরিকের ওয়ারিশ ফাসিউল মিয়া, রবিউল ইসলাম, মজনু মিয়া গংরা ওই জমি তাদের দাবি করে ধানক্ষেতে ঘর তুলে জমি জবর দখলে চেষ্টা করছে।

জমির মালিক শাহজাহান আলী জানান, বৈধ কাগজপত্রের আলোকে তার পিতা খুজিয়া মামুদ ব্যাপারী আব্দুল জব্বারের নিকট থেকে জমি কবলা করে নেয় ১৯৭৩ সালে। হঠাৎ ৫১ বছর পর তার ওয়ারিশগণ জমি দাবি করে বেআইনিভাবে ধানক্ষেতে ঘর তুলে এবং গাছের চারা রোপন করে জমি জবর দখলের চেষ্টা করছে। এছাড়া হুমকি ধামকি প্রদান করছে।

জমি দাবিদার ররিউল ইসলাম জানান, রেকর্ডমুলে তারা জমি পাবে। সে কারণে জমি দখল করেছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটাজীর বলেন, এ সংক্রান্ত একটি আদেশ তদন্তের জন্য আদালত থেকে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category