• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাকিব মল্লিক (২৬) নামে পরিবহনের এক যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার তিন কোনা পুকুর সংলগ্ন বাগেরহাট -পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত পরিবহন চালককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোঃ রাকিব মল্লিক মোরেলগঞ্জের পুটিখালী এলাকার হারুন মল্লিকের ছেলে। আহত পরিবহন চালক মোঃ সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস( ঢাকা মেট্রো – ব- ১৫-৯০৪৬.) বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে আঘাত করে খাদে পড়ে যায়। স্থানীয়রা বাস যাত্রী মোঃ রাকিব মল্লিক ও চালক মোঃ সাগরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন এবং বাস চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

প্রত্যক্ষদর্শী সাহানা বেগম জানান, দোকানে ভিতরে তিনি এবং তার ছেলে রবিউল ঘুমিয়ে ছিলেন ভোর ৬ টার কিছু পরে হঠাৎ করে বাসটি তার দোকান ঘরের উপর আঘাত করে খাদে পরে যায়। এতে তার দোকান ঘরটি ভেঙ্গে যায় এবং তারা সামান্য আঘাত প্রাপ্ত হয়। এতে তার দেড় লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। বাসে থাকা ড্রাইভার ও ১ যাত্রী গুরুত্বর আহত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন জানান, দূর্ঘটনার কথা শুনে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পরিদর্শন করেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়। বাগেরহাট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী মোঃ রাকিব মল্লিককে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে মোঃ রাকিব মল্লিককের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category