মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি।
নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোরবার ( ১৩ নভেম্বর) সকাল ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক চৌধুরী। অভিভাবক সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী চারজন হলেন১। রবিউল ইসলাম (৪৬৬),
২।আলফাজুল আলম টুটুল (৪২২), ৩।গোলাম কিবরিয়া ও আলমগীর হোসেন য়ৌথভাবে ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ হাজার ২১৮ জন। এরমধ্যে ভোট প্রদান করেন ৭৬২ জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী। তিনি জানান নির্বাচন শান্তিভাবে অনুষ্ঠিত হয়েছে।