• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে কারাগারে হাজতীর মৃত্যু

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট কারাগারে মোঃ সেলিম ফরাজী নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারনে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৭০ বছর বয়েসী সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে। সে চুরি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী প্রলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেলিম ফরাজী গত ২১ নভেম্বর বাগেরহাট সদর মডেল থানায় একটি চুরি মামলায় গ্রেফতার হন। এরপর থেকে কারাগারে ছিলেন। এদিন দুপুরে শ্বাসকষ্টসহ অসুস্থতা জনিত কারনে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category