• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে নানা আয়োজনে নারী দিবস পালন

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাকশন এইড বাংলাদেশ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, এডাব সহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এসময়, অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট জেলা ও দায়রা জজ্ব আদালতে সরকারি প্রধান কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা, নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category