• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ৬ হাজার ৮ শত কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৬হাজার ৮শত কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক বোর ধান চাষীদের মাঝে রবি মৌসুমের জন‍্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩হাজার ৪শত জনকে ২কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৩হাজার ৪শত বোর চাষীকে জন প্রতি ৫কেজি কেজি করে উচ্চ ফলনশীল উফশী ধান বীজ এবং জন প্রতি ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ উদ্বোধন করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।

প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকী রুপালী প্রমুখ।

এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জন প্রতিনিধি, প্রণোদনায় অন্তর্ভুক্ত কৃষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category