• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে দুপচাঁচিয়া বিএনপির ঈদ পুনমিলনী

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,,

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতৃবর্গ আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত
তালুকদারের সাথে ঈদ পুনমিলনী ও মতবিনিময় করেছেন।
গত মঙ্গলবার ( ১০ জুন) বিকেলে আদমদীঘির কালাইকুড়ি জিএম এ্যাকোয়া কালচার ফার্মে
আয়োজিত দুপচাঁচিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, তালোড়া পৌর বিএনপিসহ ওই
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে
ঈদ পুর্ণমিলনী ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আদমদীঘি উপজেলা
বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও দুপচাঁচিয়া উপজেলা
যুবদলের আহবায়ক আফছার আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দুপচাঁচিয়া উপজেলা তালোড়া
পৌর বিএনপির সভাপতি আনারুল হক বাবু, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান
দুদু, নজরুল ইসলাম, আব্দুল খালেক, মতিউর রহমান মতি, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের যুগ্ম
আহবায়ক মোস্তাক আহমেদ, যুবদল নেতা আব্দুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি বলেছেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত দলের ক্লান্তি লগ্নে নেতৃত্ব
দিয়ে সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার প্রতি সকলের আনুগত্য থাকতে হবে। যারা সাবেক
প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাবেন এমন কর্মির বিএনপির
রাজনীতি করার দরকার নেই। বিএনপি তারেক রহমানের নির্দেশনায় সততার মাধ্যমে জনগনের সেবা
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category