গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্যের মৃত্যুর অনুদানের টাকা পরিবারের নিকট প্রদান করা হয়েছে।২৬ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই সংগঠনের পার নওগাঁ কার্যালয় থেকে এ অনুদানের অর্থ প্রদান করা হয়।সংগঠনের মৃত্যু বরণ করা সদস্য নগেন্দ্রনাথ সরকারের পুত্র অদ্বৈত চন্দ্র সরকারের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা অনুদান হিসাবে তুলে দেন, নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ মোঃ তৌহিদুজ্জামান (তুহিন), এবং মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।এসময় নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন সমিতির পক্ষ থেকে এই অনুদান কার্যক্রম চলমান থাকবে।সমিতির নিয়ম অনুযায়ী কোন সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যকে নগত ৩০ হাজার, দুর্ঘটনায় আহত ও মেয়ের বিয়ের জন্য ৫ হাজার এবং ছেলে মেয়ের লেখাপড়ার জন্য ভর্তি ফি বাবদ ২ হাজার প্রদান করা হয়ে থাকে।