• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সোমবার প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ২০০ পরিবারের মাঝে দুটি করে ৪০০টি ছাগী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category