• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

“সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

আমরা সমাজে কিংবা
প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে প্রায়ই একে-অন্যকে দোষারোপ
করিÑ সে দুর্নীতিবাজ, সে কাজ ঠিকমতো করে না। কিন্তু
আমি কী করি, তা নিয়ে ভাবি না। প্রাতিষ্ঠানিক সুশাসন
প্রতিষ্ঠার জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের থেকেই। এমন
মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন
বিষয়ে মুক্ত আলোচনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়
তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী জেলা
প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে সমাজে কিছু অসুস্থ
প্রতিযোগিতা চলছে। এ কারণে কাক্সিক্ষত সামাজিক পরিবর্তন
বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আমাদের সবার জবাবদিহিতা
থাকতে হবে। প্রতিটি সংস্থা-ই দুর্নীতি বিরোধী সংস্থা যদি
আমরা সঠিকভাবে কাজ করি, তাহলে দুর্নীতি বিরোধী
প্রতিষ্ঠাগুলো আরও শক্তিশালী হবে।
তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে আফিয়া আখতার বলেন,
আংশিক তথ্য প্রচার ঠিক নয়। এতে ভুল বার্তা যায়। তথ্য দিতে হলে
তা পূর্ণাঙ্গভাবে দিতে হবেÑ নেবো, দেবো এবং প্রচার করবো।
তিনি দেশপ্রেম, বিবেকবোধ ও সামাজিক-ধর্মীয়-নৈতিক
মূল্যবোধ পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সনাক সভাপতি প্রফেসর ড.
সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র
কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।
রাজশাহী জেলা ও বিভাগীয় দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধান অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category