• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায়
বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই আটা, ময়দা ও গমের
ভূষি উৎপাদন ও বিপণন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে
বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি ফ্লাওয়ার
মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মোহনপুর উপজেলার কেশরহাট
হরিদাগাছী এলাকায় পরিচালিত এ অভিযানে রাজশাহী ফ্লাওয়ার
অ্যান্ড ডাউল মিলকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং
ইনস্টিটিউশন আইন, ২০১৮- অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা
করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। প্রসিকিউটর
হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয়
অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা
প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় মোহনপুর থানা পুলিশের
সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জানায়, জনস্বার্থে
এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category