• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শেরপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবাসয়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ জানুয়ারী) রাত ৯ টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন রাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে ও শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবাসয়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বনিক সমিতির সহ-সভপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, পৌরসভার সাবেক কাউন্সিলর সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষুধ ব্যবসায়ী রাসেল মিয়া প্রমুখ। এসময় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজারের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category