• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

উদ্ভাবক মিজানের ঝুলিতে জমা হলো আরো একটি পুরস্কার

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সোহেল রানা যশোরঃ শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ঝুলিতে আবারও একটি পুরস্কার জমা হলো।

সোমবার শার্শায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় আবারও তিনি বিশেষ গ্রুপে নিজের অভাবনীয় সৌর শক্তির ২৪ ঘন্টা ব্যবহার, উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক সেচ যন্ত্র উদ্ভাবন করে প্রথম পুরস্কার অর্জন করেছেন।

এর আগে বহুবার উদ্ভাবক মিজান তার নিজের একাধিক উদ্ভাবিত কর্মকান্ডের জন্য পুরস্কার লাভ করেন।

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ২ দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধনী মেলায় মিজানুরের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category