• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

তানোরে অবৈধ তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলায়
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা ও অবৈধ মজুদ প্রতিরোধে
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) পৌর এলাকার তালন্দ বাজারে উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের
নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির
অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়।
তিনি তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশে অবৈধভাবে তেল
মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তিনি তেল বিক্রির
বৈধ কাগজপত্র ও উৎস সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন।
ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তার অপরাধ
প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা
হয়, যা তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা
হয়েছে।
ইউএনও নাঈমা খান বলেন, সরকার দেশে জ্বালানি তেলের সরবরাহ
স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম
সংকট সৃষ্টি করে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির
চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধেই আমাদের এ অভিযান।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ
মজুদ বা নির্ধারিত দামের বেশি নেওয়ার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া
হবে না। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে এবং অনিয়মের তথ্য
পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ
সরবরাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি রাজশাহীর প্রতিটি উপজেলায়
নজরদারি জোরদার করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category