• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

অবশেষে দখলমুক্ত হলো গুরুদাসপুরের পার-গুরুদাসপুর ব্রীজ সংলগ্ন রাজ্জাক মোড়ের
প্রায় চার শতক জায়গা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি)
আসাদুল ইসলাম উপস্থিত থেকে তিনরাস্তার ওই মোড়ের দুইপাশে অবৈধভাবে
দখলকৃত জায়গা উদ্ধার করেন।
জানা যায়, অভিযানে চালিয়ে দখলকৃত ওই সড়কের পিলার ও বাঁশ-খুটি উচ্ছেদ করা
হয়। একই সাথে দুুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে ৭
দিনের সময় দেন এসিল্যান্ড। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ
সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সরেজমিন দেখা গেছে, সড়কের সরকারি পিলার তুলে ফেলে বাড়ির সীমানা
নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ও বুদু মিয়া। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে
যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনা-দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে
সড়কের মোড়টি প্রসস্তকরণের পাশাপাশি মোড়ের চার শতক জায়গা দখলমুক্ত করল
প্রশাসন।
স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ অনেকে জানান, ‘তিনরাস্তার
মোড়টি এখন অনেক প্রসস্ত। দুর্ঘটনার আশঙ্কা কমে গিয়ে সড়কের সৌন্দর্য
বেড়েছে। এজন্য এসিল্যান্ড স্যারকে ধন্যবাদ।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, সড়কটির অবৈধ
স্থাপনা অপসারণে দখলদারদের ৭ দিনের সময় দেয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান
অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category