• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নাটোরে ঔষধি গ্রামে অবৈধ পুকুর খননে অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ওষুধী গ্রামে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে আনুমানিক ১১টা থেকে ১২টা পর্যন্ত আমিরগঞ্জ বাজারের পাশ থেকে প্রায় ২০০ গজ দূরে মসজিদ ও গোরস্থানের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ভেকু (খননযন্ত্র) এর বিভিন্ন মালামাল বিনষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক করিম হাজি মারা গেছেন। বর্তমানে তার তিন মেয়ে ওই জমিতে এলাকায় ক্ষমতাসীন দলের নেতা মোঃ আশরাফুল ও শাহীন সহ বেশ কয়েকজন এ অবৈধ পুকুর খনন কার্যক্রম পরিচালনা করছে।
ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ও মাটি খেকোদের বিরুদ্ধে , যারা মাটি বিক্রয় করেছে তাদের শাস্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধিগ্রামের ঔষধি জমি নষ্ট করে যারা অবৈধ ভাবে পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বক্ষণিক কঠোরভাবে অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category