• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: যেকোনো সময় ভাঙনের শঙ্কায় নির্ঘুম হাজারো মানুষের

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার উপর দিয়ে বয়ে চলা ছোট যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে।উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধিপাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

বিশেষ করে উপজেলার নান্দাইবাড়ি-কৃষ্ণপুর এলাকার প্রায় ৬ কিলোমিটার নদী ঘেঁসা বেড়িবাঁধটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে বাঁধের মালিকানা নিয়ে সরকারি দপ্তরগুলোর টানাপোড়েন এবং দীর্ঘদিনের উদাসীনতায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, আসন্ন রোপা-আমন মৌসুমে ফসল ও বসতভিটা বাঁচাতে এই বাঁধটি স্থায়ীভাবে সংস্কার করা জরুরি।

​
​স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজে নদীর পানি সুষ্ঠুভাবে ব্যবহারের লক্ষ্যে আশির দশকে স্থানীয় সরকারের সহায়তায় রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর এবং আত্রাই উপজেলার ফুলবাড়ি এলাকায় এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়।

​নির্মাণের পর থেকে বছরের পর বছর পার হলেও সরকারের কোনো দপ্তরই বাঁধটি সংস্কারে টেকসই কোনো পদক্ষেপ নেয়নি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি—কেউই এই বাঁধটির মালিকানার দায় স্বীকার করতে চায় না। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই বাঁধটি এখন স্থানীয়দের জন্য ‘গলার কাঁটায়’ পরিণত হয়েছে।

​অতীতের ক্ষত: ২০১৭ সালেও এই বেড়িবাঁধটি ভেঙে তীব্র বন্যার সৃষ্টি হয়েছিল। সে সময় রাণীনগর ও আত্রাই উপজেলার বিশাল অংশ প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।সেই ভয়াবহ স্মৃতির কারণে পানি বাড়লেই নদীপাড়ের মানুষের চোখে ঘুম উধাও হয়ে যায়।

​বিগত প্রায় দুই বছর ধরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিসরে বাঁধ রক্ষায় কিছু ব্লক ফেললেও বাঁধের একটি বড় অংশ এখনো চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তাড়াহুড়ো করে জরুরি কাজ করতে দেখা যায়, কিন্তু বন্যা চলে গেলে তাদের আর কোনো তৎপরতা থাকে না। স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান জানান,নান্দাইবাড়ির এই ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে কৃষকসহ আমরা সবসময় আতঙ্কে থাকি। রোপা-আমন ধান রোপণের আগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা বেশ কয়েকটি মাঠে ধানই লাগাতে পারবেন না। আর ধান রোপণের পর যদি বাঁধ ভেঙে যায়, তবে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান জানান,নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে আমি নান্দাইবাড়ি বেড়িবাঁধটি নিজে পরিদর্শন করেছি। বাঁধটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসকের সভাতেও বিষয়টি উত্থাপন করেছি। জানতে পেরেছি, জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে

​পানি উন্নয়ন বোর্ড: নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, এই বাঁধটি স্থায়ীভাবে নির্মাণের জন্য আপাতত আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। তবে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।​নদীপাড়ের হাজারো মানুষ ও কৃষকদের ভাগ্যের কথা চিন্তা করে এই বাঁধটির স্থায়ী ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category