• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁর আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বার মাস’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফলের সমাহার প্রদর্শিত হচ্ছে। উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি দেশীয় ফলের সমারোহ। নাকফজলি আম, কাঁঠাল, লিচু, কালোজাম, জামরুল, পেয়ারা, আতা, সফেদা, করমচা, বেল,তাল,

আনারসসহ প্রায় ৫০ জাতের মৌসুমি ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় এই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রতিটি ফলের পুষ্টিগুণ, উৎপাদন পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। বইয়ের পাতায় দেখা ফলগুলো একসঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

​সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান সময়ে পুষ্টির চাহিদা মেটাতে ফলের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় ফলের গাছ লাগানো এবং উৎপাদিত ফলের সঠিক সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে ফল চাষে উৎসাহিত করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এই মেলা আমাদের স্থানীয় কৃষকদের নতুন নতুন জাতের ফল সম্পর্কে জানতে ও সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।

​উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ফল চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা শুধু ফল উৎপাদনই করব না, বরং তা বছরজুড়ে সংরক্ষণের পদ্ধতিও শিখব। আমাদের লক্ষ্য হলো আত্রাই উপজেলাকে ফলের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা। আশা করছি, এই তিন দিনের মেলা ফল উৎপাদনে আগ্রহীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২০ জুন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category