• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগর উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোঃ সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার মালশন ওমরপুর মৌজার মাঠে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর ছেলে।
​এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিজের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন।

ওমরপুর মৌজার মাঠে যখন তিনি কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এই ঘটনার পর থেকে পুরো মালশন গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। একজন সাধারণ, শান্ত ও সদালাপী মানুষকে এভাবে অকালে হারিয়ে স্তব্ধ পুরো এলাকা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান,সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category