• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

নওগাঁর ধামইরহাটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া লাশ উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী সাবেক ইউপি সদস্যসহ গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে পরকীয়া প্রেমের জেরে মেরিনা বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার এক লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ক্লুলেস মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারী সাবেক এক ইউপি সদস্যসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টার দিকে পুলিশ সুপার এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন,ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৪৯) ও একই এলাকার মোজাম্মেল হকের ছেলে তারেক রহমান (২১) ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভিকটিম মেরিনা বেগমের স্বামী ও ছেলে জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করার সুবাদে সাবেক মেম্বার বাবুল হোসেনের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মেরিনা তাকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকেন এবং দাবি না মানলে আত্মহত্যা কিংবা তার বাড়িতে গিয়ে ওঠার হুমকি দেন। এই পরিস্থিতিতে উপায় না পেয়ে বাবুল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।
গত ১৬ আগস্ট রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে মেরিনাকে অর্জুনপুরের একটি নির্জন আমবাগানে ডেকে নেওয়া হয়। সেখানে আসামি তারেকের কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর পরিচয় পুরোপুরি মুছে ফেলতে বাজার থেকে পেট্রোল কিনে এনে মরদেহে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নিহতের কাছে থাকা টাকাগুলো আসামিরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় ভালকাডাঙ্গা এলাকার একটি আমবাগান থেকে আগুনে পোড়া ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে নিহতের ছেলে কাউসার আলী তার মাকে নিখোঁজ দাবি করে থানায় জিডি করতে যান। এ সময় পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে পড়ে থাকা প্রসাধনী দেখে লাশটি নিজের মায়ের বলে শনাক্ত করেন কাউসার।
ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ধামইরহাট থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বাবুল ও তারেককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ক্লুলেস এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য স্বল্প সময়ের মধ্যেই উদঘাটন করা সম্ভব হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category