মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর একটি এতিমখানার ৬০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে অসহায় ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ বদিউল ইসলাম এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু ইসমাইল সিদ্দিকী সাইফ।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রুয়েট কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।